দর্শনায় তিনটি ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ডিসির কার্যালয় ঘেরাও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দর্শনা রেলস্টেশনে তিনটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা (স্টপেজ) করার দাবিতে চুয়াডাঙ্গার দর্শনা উন্নয়ন পরিষদ গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও করে এবং তাঁর কাছে স্মারকলিপি পেশ করেছে। বেলা ১০টায় দর্শনা উন্নয়ন পরিষদের নেতারা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। শেষে জেলা প্রশাসক ভোলানাথ দের হাতে স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।