দর্শনায় বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টা থেকে একটা পর্যন্ত এ বৈঠক হয়।
বিজিবি ব্যাটালিয়নের পক্ষে চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর আনোয়ার জাহিদ এবং বিএসএফের সীমানগরের ১১৩ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট বীরেন্দ্র দত্ত বৈঠকে নেতৃত্ব দেন। আসন্ন দুর্গাপূজা ও কোরবানির ঈদ সামনে রেখে এই বৈঠক করা হয় বলে জানা গেছে।