দর্শনায় লাইনচ্যুত ট্রেন উদ্ধার, ১৬ ঘণ্টা পর চলাচল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দর্শনায় মঙ্গলবার দুপুরে লাইনচ্যুত মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি গতকাল বুধবার উদ্ধার করা হয়েছে। টানা সাড়ে ১৬ ঘণ্টা পর বুধবার সকাল সাড়ে ছয়টা থেকে দর্শনার ওপর দিয়ে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে।দুর্ঘটনার কারণ তদন্তে গঠিত চার সদস্যের কমিটি বুধবার সকাল থেকে তদন্তের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে।ঘটনার প্রাথমিক তদন্তে দর্শনা স্টেশন মাস্টার মনির হোসেনসহ বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর গাফিলতির বিষয়টি তদন্ত কমিটির নজরে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।তদন্ত কমিটির প্রধান পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা সহিদুল ইসলাম জানান, স্টেশন মাস্টার মনির হোসেনের গাফিলতির বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে ট্রেনের সাত শতাধিক যাত্রী রক্ষা পেয়েছে।