দল থেকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফাকে ছয় মাসের জন্য দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে দলের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলের সভাপতি এস এম রুহুল আমিন জানান, তাঁর বিরুদ্ধে কোনো সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ নেই। কিন্তু স্থানীয় সাংসদ এবং জাতীয় সংসদের হুইপ শেখ আবদুল ওহাবের নির্দেশ না মানায় তাঁকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।