প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, কিছু পেতে হলে আগে নিজেদের সংগঠিত করে দলকে শক্তিশালী করতে হবে। দলকে শক্তিশালী করতে পারলে কারও কাছে কিছু চাইতে হবে না, এমনিতেই সব পাওয়া যাবে।গতকাল রোববার সকালে তেজগাঁও নভো কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটি, জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর কমিটির যৌথ মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এরশাদ এ কথা বলেন। সভায় আরও বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, দলের নেতা গোলাম কিবরিয়া, কাজী মাহমুদ হাসান, জিয়াউদ্দিন, নূর এ হাসনা লিলি চৌধুরী, এস এম ফয়সল চিশিত প্রমুখ।