প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা তত্ত্বাবধায়ক সরকার ইস্যু প্রসঙ্গে বলেছেন, এ নিয়ে গুরুত্বপূর্ণ দলগুলোর মধ্যে এখনই সংলাপ হওয়া উচিত। এখনই আলোচনা করে বের করতে হবে, কীভাবে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করা যায়।গতকাল বুধবার পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাষ্ট্রদূত মজিনা।গতকাল উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দুর্যোগ প্রস্তুতিমূলক কার্যক্রমের মহড়া অনুষ্ঠিত হয়। কৌশলগত অংশীদারি ও স্থিতিশীলতা-বিষয়ক মার্কিন উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী জেমস এ শিয়ার এই মহড়া প্রত্যক্ষ করেন। পরে শিয়ার মার্কিন সরকারের আর্থিক সহায়তায় নির্মিত বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ঘুরে দেখেন।