দলছুট হনুমান জীবনশঙ্কায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলছুট হয়ে পথ হারিয়ে এখন জীবনশঙ্কায় পড়েছে হনুমানটি। দুই দিন আগে একটি ফলের ট্রাকে চড়ে হনুমানটি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের ছয়আনি গ্রামে আসে। বিভিন্ন গ্রাম ঘুরে হনুমানটি গতকাল বৃহস্পতিবার পাশের দেউলমুড়ায় আশ্রয় নেয়।
বেলা দুইটার দিকে ওই গ্রামে গিয়ে দেখা যায়, একটি গাছের মগডালে বসে আছে হনুমানটি। চারপাশে ভিড় করে আছে নানা বয়সী কয়েক শ মানুষ।
আবু তাহের নামের একজন বলেন, একটু কাছে এলেই লোকজন হনুমানটিকে নানাভাবে বিরক্ত করছে। এ জন্য মগডাল থেকে নিচে নামছে না।
ধানগড়া থেকে হনুমানটিকে দেখতে যাওয়া আয়ুব আলী বলেন, যেভাবে মানুষজন এর পেছনে লেগেছে, তাতে বেঁচে থাকাই ওর জন্য কঠিন হয়ে পড়বে। হনুমানটিকে রক্ষায় তিনি স্থানীয় প্রশাসনের সহায়তার আবেদন জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ্ বলেন, হনুমানটির নিরাপত্তা নিশ্চিত করতে ইউনিয়ন চেয়ারম্যানকে বলা হয়েছে।