প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১১০ জন নেতা-কর্মী ও সমর্থক গত মঙ্গলবার বিকেলে বিএনপিতে যোগদান করেছেন। তাঁদের মধ্যে মন্ত্রীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত আবাব মিয়া, আবদুল হেকিম ও কামরুল হাসান রয়েছেন। এ উপলক্ষে জগদল আল-ফারুক উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি