দলিত কোটা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে দলিত ও হরিজন শিক্ষার্থীদের জন্য ভর্তি কোটা চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ দলিত পরিষদ। গতকাল মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা এ দাবি জানান। বাংলাদেশ দলিত পরিষদ ও বেসরকারি সংগঠন পরিত্রাণ এ সেমিনারের আয়োজন করে। বিজ্ঞপ্তি।