দলিত জনগোষ্ঠীর সুরক্ষায় আইন তৈরির দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের দলিত জনগোষ্ঠীর মানবাধিকার রক্ষায় বৈষম্যবিরোধী আইন তৈরির দাবি জানিয়েছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)।
গতকাল শনিবার রাজধানীর আসাদ অ্যাভিনিউয়ে সংগঠনের জাতীয় সম্মেলনে এই দাবি তোলা হয়।
সম্মেলনে বক্তারা খসড়া বৈষম্যবিরোধী আইনটি দ্রুত পাস করার এবং দলিতদের সাংবিধানিক স্বীকৃতি ও আসন্ন জাতীয় বাজেটে দেশের প্রায় ৭০ লাখ দলিত মানুষের জন্য বিশেষ বরাদ্দের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ ইস্রাফিল আলম জানান, সরকার শিগগিরই চা-জনগোষ্ঠীর দলিতদের ভূমির অধিকার দিতে যাচ্ছে।