দলিত সম্প্রদায়ের পুনর্বাসনের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে আদালতের নির্দেশ উপেক্ষা করে উচ্ছেদ করা দলিত সম্প্রদায়ের ১৩টি পরিবারকে পুনর্বাসন, ক্ষতিপূরণ প্রদানসহ চার দফা দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দলিত পরিষদ ফরিদপুর শাখার উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সমেঞ্চলনের পর সংগঠনটি প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে মানববন্ধন করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে সঞ্চারকলিপি প্রদান করা হয়।সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পাঠ করেন, দলিত পরিষদ বরিশালের সভাপতি জীবন রবিদাস। লিখিত বক্তব্যে উচ্ছেদ হওয়া দলিত সম্প্রদায়ের ১৩টি পরিবারের দুরবস্থার বিবরণ দিয়ে বলা হয়, প্রভাবশালী ব্যক্তিদের মদদে উচ্ছেদ হওয়া দলিত পরিবারগুলোকে অন্যত্র চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে।