দলিত-হরিজনদের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজসেবা অধিদপ্তরের অধীনে রাজধানীর তেজকুনিপাড়ার শহর সমাজসেবা কার্যক্রম-৭-এর তত্ত্বাবধানে দলিত, হরিজন ও বেদে সম্প্রদায়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৫০ দিনের এক প্রশিক্ষণ কর্মসূচি গত রোববার শেষ হয়েছে। গত ৮ মে এই প্রশিক্ষণ শুরু হয়। এতে দলিত ও হরিজন সম্প্রদায়ের বেশ কিছু নারীকে সেলাই, বাটিক ও ব্লকের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। সমাজসেবা কর্মকর্তারা এ কর্মসূচি তত্ত্বাবধান করেন। বিজ্ঞপ্তি।