দলিতদের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈষম্য বিলোপ আইন, ২০১৪ প্রণয়ন করাসহ আট দফা দাবির সমর্থনে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার নাগরিক উদ্যোগ-এর সহায়তায় বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) ফরিদপুর শাখার উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে বিডিইআরএম ফরিদপুর শাখার উপদেষ্টা সুরেশ রবিদাস, সভাপতি দিপালী রবিদাস ও সাংগঠনিক সম্পাদক শংকর রবিদাস বক্তৃতা করেন। তাঁদের উল্লেখযোগ্য দাবিগুলো হলো: দলিত জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা, মহানগর ও পৌর এলাকার দলিত জনগোষ্ঠীর আবাসন সমস্যার সমাধান ও বিকল্প পেশার জন্য কারিগরি প্রশিক্ষণের সুযোগ দেওয়া। ফরিদপুর অফিস