দলিতদের বাসস্থান উন্নয়নে বাজেট বরাদ্দের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলিত জনগোষ্ঠী তাদের বাসস্থান উন্নয়নে জাতীয় বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দের দাবি জানিয়েছে। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘দলিতদের আবাসন সংকট ও আগামী বাজেট’ শীর্ষক সেমিনারে এ দাবি জানানো হয়।বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম), বাংলাদেশ দলিত হিউম্যান রাইটস (বিডিএইচআর) ও মানবাধিকার-সংগঠন নাগরিক উদ্যোগের যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিডিইআরএমের সভাপতি মুকুল সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ পড়েন নাগরিক উদ্যোগের প্রকল্প কর্মকর্তা আবুল বাসার ও বিডিইআরএমের সাধারণ সম্পাদক বোধানকি শলোমন।