প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দোহার উপজেলায় ১২০টি ভূমিহীন পরিবারের মধ্যে খাস জমির বন্দোবস্ত দলিল প্রদান করেছেন স্থানীয় সাংসদ সালমা ইসলাম৷ গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে তিনি ওই দলিল বিতরণ করেন৷ এ সময় তিনি ১৬০ জন নারীর মধ্যে মাতৃত্ব ভাতা প্রদান করেন৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও নুরুল করিম ভূঁইয়া৷ উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হুদা প্রমুখ৷ নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি