দলিল লেখক সমিতির কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী জেলা দলিল লেখক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার জেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক এস এম আয়নাল হক সভাপতি এবং জহুরুল হককে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সমিতির অন্য সদস্যরা হলেন সহসভাপতি তাসির উদ্দিন, সোলেমান আলী ও আবদুর রহমান, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, মাহফুজ হোসেন ও খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক খায়রুল আহসান, কোষাধ্যক্ষ নাজমুল হক, প্রচার সম্পাদক অহিদুল ইসলাম, সহপ্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন, দপ্তর সম্পাদক জেবর আলী, ধর্মবিষয়ক সম্পাদক সোহরাব হোসেন, আইনবিষয়ক সম্পাদক আবদুল লতিফ।