প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ফুলবাড়ীতে দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে নজমুল হক সভাপতি ও মামুনুর রশিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। নির্বাচনে সমিতির ৮০ জন সদস্য ভোট দেন। সন্ধ্যায় ভোট গণনা শেষে নির্বাচন কমিশনের প্রধান উপদেষ্টা সাব-রেজিস্ট্রার শংকর চন্দ্র ফলাফল ঘোষণা করেন। দলিল লেখক সমিতির নির্বাচনে হুমায়ুন কবির সহসভাপতি, আহসান হাবিব সহসাধারণ সম্পাদক, মো. সুরুজ্জামান সাংগঠনিক সম্পাদক, মো. শাহাজামান কোষাধ্যক্ষ, মো. সামিউল হোসেন ধর্ম ও সাংস্কৃতিক সম্পাদক, সুজন মিয়া ও আক্তার হোসেন কার্যকরী সদস্য নির্বাচিত হন।