দলিল লেখক সমিতির নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবি করা চাঁদা না দিয়ে মামলা করায় চুয়াডাঙ্গার দামুড়হুদা সাবরেজিস্ট্রি কার্যালয়ের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের নেতা সিরাজুল ইসলামকে (৪৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা৷ তাঁকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে৷
ক্ষমতাসীন দলের পরিচয়ে চাঁদা দািবর প্রতিবাদে দুই সপ্তাহ দলিল সম্পাদন বন্ধ থাকার পর ১৬ জুন সাবরেজিস্ট্রি কার্যালয়ে পুলিিশ পাহারায় আবারও দলিল সম্পাদনা শুরু হয়৷ চাঁদা দাবির ঘটনায় সিরাজুল বাদী হয়ে যুবলীগের কর্মী আনেসার ও অজ্ঞাতনামা আরও দুজনকে আসািম করে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা করেন৷
প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার সন্ধ্যা সাতটার দিকে দামুড়হুদা উপজেলা চত্বরে একদল দুর্বৃত্ত সিরাজুলকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়৷ স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন৷ পরে সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়৷ সদর হাসপাতালের চিকিৎসকেরা রাতেই তাঁকে ঢাকায় পাঠান৷
সিরাজুল উপজেলার হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি৷ তিনি জানান, দাবি করা চাঁদা না দেওয়ায় দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালিয়েছে৷
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁর হাতে, পায়ে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে৷ এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি৷
১৭ জুন প্রথম আলোয় ‘চাঁদা দাবি, পুলিশ পাহারায় দলিল সম্পাদন শুরু’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়৷