দলিল লেখকদের কর্মবিরতি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনজীবী দিয়ে কমিশন দলিল নিবন্ধন করার প্রতিবাদে গতকাল সোমবার বগুড়ার শেরপুর উপনিবন্ধন (সাব-রেজিস্ট্রি) কার্যালয়ে কর্মরত দলিল লেখকেরা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন।
এর আগে রোববার কর্মবিরতি চলাকালে ওই কার্যালয় চত্বরে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ মোতায়েন করা হয়। এদিকে কর্মবিরতির কারণে দলিল নিবন্ধন করতে আসা ক্রেতা-বিক্রেতারা দুর্ভোগে পড়েছেন। উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. ফেরদৌস বলেন, শেরপুরের উপনিবন্ধক (সাব-রেজিস্ট্রার) স্থানীয় দলিল লেখকের সংশ্লিষ্টতা ছাড়া আইনজীবী দিয়ে গোপনে দলিল নিবন্ধন করার প্রতিবাদে রোববার থেকে কর্মবিরতি শুরু হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান বলেন, আইনজীবী দিয়ে এ ধরনের দলিল নিবন্ধন বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। আলোচনা ফলপ্রসূ হলে কর্মবিরতি প্রত্যাহার করা হবে।