প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সদরপুরের দলিল লেখকেরা গত দুই সপ্তাহ ধরে কলমবিরতি পালন করছেন। তাঁরা স্থানীয় খণ্ডকালীন সাব-রেজিস্ট্রার ও অফিস সহকারীর বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষের গ্রহণের অভিযোগ এনেছেন। গত বুধবার দলিল লেখকেরা জেলা রেজিস্ট্রার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অফিস সহকারী ফনীভূষণ চক্রবর্তী বলেন, ‘দলিল লেখকেরা সত্য-মিথ্যা অনেক কথাই বলছেন। কিন্তু আমরা ব্যাংকের পে-অর্ডারের মাধ্যমেই শুধু রেজিস্ট্রির ফি নেই। অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ ডাহা মিথ্যা ও বানোয়াট।’খণ্ডকালীন সাব-রেজিস্ট্রার মো. ইমরুল খোরশেদ বলেন, ‘আমি দলিল করার সময় প্রয়োজনীয় সব কাগজপত্র ঠিকমতো বুঝে নিতে চাই। যথাযথ কাগজ না পেলে দলিল ফেরত পাঠাই।’