দলিল লেখকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে নদীতে ডুবে মোসলেম উদ্দিন (৪০) নামের এক দলিল লেখকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে ডিমলা উপজেলার ছাড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। মোসলেমের বাড়ি উপজেলার রামডাঙ্গা গ্রামে। পারিবারিক সূত্র জানায়, মোসলেম সাঁতার জানতেন না। দুপুরে তিনি বুড়ি তিস্তা নদীর ওপারে তাঁর জমিতে সার ছিটানোর জন্য ছাড়ারপাড় এলাকায় যান। এ সময় নদী পারাপারের জন্য নদীতে নামলে প্রবল স্রোতের কবলে পড়ে তিনি ডুবে যান। পরে বিকেলে তাঁর লাশ উদ্ধার করা হয়। ডিমলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।