দলিল হস্তান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের সদর ও পীরগঞ্জ উপজেলার ১৭টি ভূমিহীন আদিবাসী পরিবারের কাছে ১ দশমিক ৯৩ একর খাসজমির কবুলিয়ত দলিল তুলে দিয়েছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) পরিচালিত প্রেমদীপ কর্মসূচির সদস্য পরিবারগুলোর মধ্যে এ দলিল তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মুহম্মদ শহীদ উজ জামান, মূকেশ চন্দ্র বিশ্বাস, তৈমুর রহমান, আশরাফুল ইসলাম প্রমুখ।