দলিল হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ভূমিহীনদের মধ্যে সরকারি খাসজমির দলিল হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই দলিল হস্তান্তর করেন। এসব দলিলের মাধ্যমে ৯২টি ভূমিহীন পরিবারকে ৫০ শতাংশ করে জমি দেওয়া হয়। এ অনুষ্ঠানে জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী, রায়পুরের ইউএনও শারমিন আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।