দলিল হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ‘অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বহুতল ভবন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ভবন নির্মাণের জন্য দানকৃত জমির দলিল হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আ. রাজ্জাক ইউএনও মো. বজলুর রশীদের কাছে ১৬ শতক জমির দানপত্রের ওই দলিল হস্তান্তর করেন। বেলা ১১টায় দলিল হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. দবিরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান সরকার প্রমুখ।