প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমি সেবা সপ্তাহের শেষ দিনে রংপুরের বদরগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের ৬৮টি দুস্থ পরিবারের মধ্যে বিনা মূল্যে দুই শতক করে বসতভিটার দলিল হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই আশ্রয়ণ প্রকল্পে গিয়ে আনুষ্ঠানিকভাবে দুস্থ পরিবারের হাতে দলিল তুলে দেন ভারপ্রাপ্ত ইউএনও কমল কুমার ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান টুটুল চৌধুরী। এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা রাজস্ব প্রশাসন। এর আগে সকালে দিলালপুর ভূমি কার্যালয়ের উদ্যোগে রাধানগর ইউনিয়নে শোভাযাত্রা বের করা হয়।