দলীয় প্রার্থীর পক্ষে এককাট্টা আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় প্রার্থী মনোনয়ন নিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে চলা বিভেদ মিটে গেছে। তাঁরা ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার করেছেন।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করেন জেলার নেতারা। ওই সভাতেই দলের প্রার্থীর পক্ষে দুই পক্ষ একসঙ্গে কাজ করবে বলে সিদ্ধান্ত নেয়।
দলীয় সূত্রে জানা গেছে, জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৃণমূল থেকে পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশিদ ভূঁইয়ার নাম কেন্দ্রে পাঠানো হয়। পরে কেন্দ্র থেকে পৌরসভার অপর সাবেক চেয়ারম্যান আবদুল মনাফকে দলীয় প্রার্থী jvf হয়। এ নিয়ে উপজেলার নেতাদের একাংশের মধ্যে অভিমান ছিল। এ কারণে এত দিন তাঁরা আবদুল মনাফের পক্ষে গণসংযোগে নামেননি। এর পরিপ্রেক্ষিতে গতকাল বেলা তিনটার দিকে উপজেলার নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। বৈঠকে ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।