দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে সাংগঠনিকভাবে কাজ করার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছে উপজেলা কমিটি। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ভানুগাছ এলাকায় দলীয় প্রার্থীর নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় ওই নির্দেশ দেওয়া হয়।
উপজেলা ও পৌর আওয়ামী লীগ সূত্রে জানা যায়, দলীয় প্রার্থী জুয়েল আহমদের ও দলীয় প্রতীকের পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য ভানুগাছ বাজারে একটি নির্বাচনী কার্যালয় বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোসাদ্দেক আহমদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। নির্বাচনী উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি মোসাদ্দেক আহমদ ও সাধারণ সম্পাদক রফিকুর রহমান বলেন, দলীয় শৃঙ্খলা মেনে দলীয় প্রার্থীর ও দলীয় প্রতীকের পক্ষে নেতা-কর্মীদের গণসংযোগ ও প্রচার চালাতে হবে। সাংগঠনিকভাবে যেকোনো কাজ করলে বিজয় নিশ্চিত হয়।