দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)

জামায়াতে ইসলামীর পক্ষ বলা হয়েছে, তারা সব দলের অংশগ্রহনের উপযোগী লেভেল প্লেয়িং ফিল্ড চায়। দলটি দেশে এমন একটি নির্বাচন চায় যাতে সব দল অংশ নিতে পারে। এই দৃষ্টিকোন থেকে কোনো দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে তাঁরা অংশ নেবে না।ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সঙ্গে আজ বুধবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর নেতাদের বৈঠক হয়। এ সময় ইইউ প্রতিনিধি দলকে দলের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক।সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকার একটি রেস্ট হাউসে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকটি হয়। তবে ইইউ প্রতিনিধি দলের কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।আবদুর রাজ্জাক বলেন, ‘এই মুহূর্তে নির্বাচন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট। এই সংকট কাটানোর জন্য আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আলোচনার কেন্দ্রীয় বিষয়বস্তু ছিল যাতে করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়।’ তিনি বলেন, ‘ইইউ প্রতিনিধি দল বাংলাদেশের বন্ধু হিসেবে এসেছেন। তারাও চান বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধির জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক। কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে এবং সে নির্বাচনে সবাই অংশ নিতে পারে—তা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আমরা ইইউ প্রতিনিধি দলকে পরিষ্কার জানিয়েছি, জনগণ একটি দল নিরপেক্ষ সরকারের অধীন জাতীয় সংসদ নির্বাচন চায়। তাই কোনো দলীয় সরকারের অধীন নির্বাচনে জামায়াত অংশ নেবে না।’

অপর এক প্রশ্নের জবাবে আবদুর রাজ্জাক বলেন, হাইকোর্ট রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের দেওয়া জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন। জামায়াত এর বিরুদ্ধে আপিল করেছে। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বলা যাবে না, জামায়াতের নিবন্ধন নেই। বৈঠকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের বিষয়ে কোনো কথা হয়নি বলে তিনি জানান।বৈঠকে ছয় সদস্যের ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাষ্ট্রদূত উইলিয়াম হানা। জামায়াতের পক্ষে ছিলেন আবদুর রাজ্জাক ও আবদুল্লাহ মোহাম্মদ তাহের।