দলীয় আয়-ব্যয়ের হিসাব এনবিআরে জমা দিল বিএনপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান বিরোধী দল বিএনপি তাদের ২০০৯-১০ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব গতকাল বুধবার বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) জমা দিয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আয়কর উপদেষ্টা আহমেদ আজম খান ঢাকার কর অঞ্চল-৫-এ এই হিসাব জমা দেন।গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রথম আলোকে এ তথ্য জানান। গত মঙ্গলবার খালেদা জিয়া দলের আয়-ব্যয়ের হিসাব পরীক্ষা-নিরীক্ষা করেন। জমা দেওয়া হিসাবের নথিতে স্বাক্ষর করেছেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। এর আগে গত জুলাইয়ে বিএনপি নির্বাচন কমিশনে তাদের আয়-ব্যয়ের হিসাব জমা দেয়।