প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলীয় কার্যালয়ে সংগঠনের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা ও রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দেওয়া থেকে সরকারকে বিরত থাকতে বলেছে জামায়াতে ইসলামী।দলের ঢাকা মহানগর কমিটির সেক্রেটারি ও সাংসদ হামিদুর রহমান আযাদ গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সরকারের প্রতি এ আহ্বান জানান।সংবাদ সম্মেলনে ২৩ ও ২৪ নভেম্বর রাজধানীর পুরানা পল্টনে জামায়াতের মহানগর ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয় থেকে নেতা-কর্মীদের বের করে দেওয়া এবং ঈদুল আজহার দিন পুলিশের বিরুদ্ধে লাঠিপেটার অভিযোগ করা হয়।হামিদুর রহমান আযাদ দাবি করেন, সরকারের নির্দেশেই পুলিশ বারবার অভিযান ও হয়রানি করছে। তিনি বলেন, সরকার যদি মনে করে, এভাবে দমন-নিপীড়ন চালিয়ে একটি রাজনৈতিক দলকে নিঃশেষ করে দেওয়া যাবে, তাহলে সরকার বোকার স্বর্গে বাস করবে।