দলীয় কোন্দলে অনিলের অপহূত হওয়ার অভিযোগ সত্য নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় কোন্দলে অনিল চন্দ্র তঞ্চঙ্গ্যা অপহূত হয়েছেন, এমন অভিযোগ অস্বীকার করেছেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের নেতারা। গতকাল বুধবার বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সমেঞ্চলনে নেতারা ওই অভিযোগ অস্বীকার করেন। গত ১০ জানুয়ারি ছিল রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা কৃষক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র তঞ্চঙ্গ্যার অপহরণের এক বছর। ওই দিন অনিল চন্দ্র তঞ্চঙ্গ্যাকে উদ্ধারের দাবিতে কাপ্তাইয়ে আয়োজিত মানববন্ধনে পরিবারের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার নাম উল্লেখ করে দলীয় কোন্দলে অনিল অপহূত হয়েছেন বলে অভিযোগ করা হয়। সংবাদ সমেঞ্চলনে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার বলেন, ‘বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হচ্ছে, অনিল তঞ্চঙ্গ্যাকে উদ্ধারে আমরা কিছুই করছি না। কিন্তু আমরা আমাদের যা কিছু সম্ভব, তা দিয়ে তাঁদের সহযোগিতা করছি। জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের কাছ থেকে টাকা তুলে সেগুলো তাঁদের হাতে তুলে দিয়েছি।’ তিনি বলেন, ‘অনিলকে উদ্ধারে দল থেকে একটি টিম গঠন করা হয়েছে। তারা প্রথম থেকে আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে।’ অনিল চন্দ্র তঞ্চঙ্গ্যা গত বছরের ১০ জানুয়ারি কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের আগুনিয়াছড়া গ্রামের নিজ বাড়ি থেকে রাঙামাটি শহরে আসার পথে অপহূত হন। সংবাদ সমেঞ্চলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ও রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।