দলীয় নেতাদের সঙ্গে খালেদা জিয়ার রুদ্ধদ্বার বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ জুনের সকাল-সন্ধ্যা হরতালকে সফল করার লক্ষ্যে দলীয় নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল সোমবার রাতে ওই বৈঠকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। খবর ইউএনবির।গুলশানের কার্যালয়ে হরতালের ওই প্রস্তুতিমূলক বৈঠকে সভাপতিত্ব করেন খালেদা জিয়া। তিনি ২৭ জুন হরতাল সফল করতে একেকজন জ্যেষ্ঠ নেতার ওপর একেকটি এলাকার দায়িত্ব দেন। প্রায় এক ঘণ্টার এই বৈঠকে হরতালের সমর্থনে জনমত গড়ে তুলতে কঠোর পরিশ্রম করতে তিনি নেতাদের প্রতি নির্দেশ দেন।বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান, যুগ্ম ও সাংগঠনিক সম্পাদক এবং অন্যান্য সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।