দলীয় প্রার্থী চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৬টির চেয়ারম্যান পদে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে উপজেলা বিএনপি। গত শনিবার রাতে ঢাকায় সভা করে এ তালিকা চূড়ান্ত করা হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল মান্নানের ঢাকার বসুন্ধরার বাসভবনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তের জন্য সভা হয়। উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার। প্রার্থীরা হলেন বারদী ইউনিয়নে সেলিম মিয়া, জামপুরে আনোয়ার জাহিদ, সাদিপুরে কামরুজ্জামান ভূঁইয়া, শম্ভুপুরায় জাহাঙ্গীর আলম, কাঁচপুরে সেলিম হক ও মোগরাপাড়া ইউনিয়নে কাজী নজরুল ইসলাম।