দলীয় প্রার্থীদের জেতাতে জোরেশোরে প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থীকে জেতানোর জন্য ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ১০টি ইউনিয়নে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি (এ) নেতা-কর্মীরা জোরেশোরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এখানে তৃতীয় দফায় ২৩ এপ্রিল ভোট হবে। দলীয় ৩৯ ও স্বতন্ত্র ১৫ মিলিয়ে চেয়ারম্যান পদে ৫৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আখতারুল ইসলাম বলেন, ‘উপজেলা সভাপতি ও সাবেক সাংসদ মো. ইমদাদুল হককে আহ্বায়ক এবং আমাকে সদস্যসচিব করে ১১ সদস্যবিশিষ্ট স্ট্রাইকিং ফোর্স গঠন করা হয়েছে।’ তিনি বলেন, এই ফোর্সের অন্য সদস্যরা হলেন উপজেলা সহসভাপতি মো. শামীমুজ্জামান ও বশির উদ্দীন চৌধুরী, যুগ্ম সম্পাদক কশিরুল আলম ও গোলাম রব্বানী, উপজেলা সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক, মোজাহারুল ইসলাম ও মো. শাহ আলম, ধর্মবিষয়ক সম্পাদক মো. সাহজাহান এবং পৌর সভাপতি আবদুল খালেক।
উপজেলা বিএনপির সম্পাদক মো. জিয়াউল ইসলাম বলেন, বিএনপির অস্থায়ী উপজেলা কার্যালয়ে গত ৯ এপ্রিল জাহিদুর রহমানের সভাপতিত্বে জরুরি সভা হয়। সভায় পৌর বিএনপির সম্পাদক রেজাউল করিমকে ভোমরাদহ, পৌর বিএনপির সহসভাপতি রুহুল আমিনকে কোষারাণীগঞ্জ, পৌর সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিনকে খনগাঁও, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জিল্লুর রহমানকে সৈয়দপুর, উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মামুনুর রশিদকে পীরগঞ্জ ইউনিয়ন, উপজেলা সহসভাপতি মঈনুল হোসেনকে হাজিপুর, সহসভাপতি জয়নাল আবেদীনকে দৌলতপুর, প্রচার সম্পাদক রহমত আলীকে সেনগাঁও, দপ্তর সম্পাদক জালাল উদ্দিনকে জাবরহাট এবং উপজেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক মনসুর কামালকে বৈরচুনা ইউনিয়নের দায়িত্ব দেওয়া হয়।
জাতীয় পার্টি তাদের প্রার্থীকে জেতাতে উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক সাংসদ হাফিজ উদ্দিন আহম্মদকে আহ্বায়ক এবং উপজেলা জাপার সম্পাদক মো. ইসাহাক আলীকে সদস্যসচিব করে ৯ সদস্যের নির্বাচনী পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে। কমিটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।