দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পরস্পর হাত ধরে শপথ নেন স্থানীয় ​িবএনপির নেতারা। ছবিটি গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ​িবএনপি কার্যালয় থেকে তোলা l প্রথম আলো
দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পরস্পর হাত ধরে শপথ নেন স্থানীয় ​িবএনপির নেতারা। ছবিটি গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ​িবএনপি কার্যালয় থেকে তোলা l প্রথম আলো

বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর পরিচিতিমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্থানীয় বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা ও শহর বিএনপি যৌথ উদ্যোগে এই পরিচিতিমূলক অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন শেরপুর শহর বিএনপির সভাপতি বি এইচ এম কামরুজ্জামান। এ সময় পৌর শহরের নয়টি ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ৩০০ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিএনপিদলীয় মেয়র প্রার্থী স্বাধীন কুমার কুন্ডুসহ পৌরসভার নয়টি ওয়ার্ডের মধ্যে সাতটির স্থানীয় বিএনপি-সমর্থিত সাধারণ কাউন্সিলর প্রার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিএনপির মেয়র ও কাউন্সিলর প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তাঁদের পক্ষে কাজ করার শপথ নেন নেতা-কর্মীরা। এ সময় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ, উপজেলা বিএনপির আহ্বায়ক জানে আলম, সদস্যসচিব পিয়ার হোসেন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম পান্না, হাসানুল মারুফ, সালমা ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে শেরপুর শহর বিএনপির সভাপতি বি এইচ এম কামরুজ্জামান বলেন, দলীয় প্রার্থীকে বিজয়ী করতেই এই প্রচারণামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।