দলীয়-বিদ্রোহীর ডামাডোল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাকসাম পৌরসভার দুজন মেয়র প্রার্থীর একজন হচ্ছেন রফিকুল ইসলাম (দেয়ালঘড়ি), আরেকজন আবুল কাশেম (টেলিভিশন)। কিন্তু তাঁদের মধ্যে কে দল-সমর্থিত আর কে বিদ্রোহী, তা নিয়ে গোল বেধেছে। ১৫ ডিসেম্বর এক সভায় উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলামকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ঘোষণাটি দেন দলের আহ্বায়ক ও সাংসদ মো. তাজুল ইসলাম। ওই দিনই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইউনুছ ভূঁইয়া দলের সাবেক যুগ্ম সম্পাদক হাজি আবুল কাশেমকে দল-সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা দেন। এ অবস্থায় প্রকৃত দলীয় প্রার্থী কে তা বোঝা যাচ্ছে না।