প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে আওয়ামী লীগের বর্তমান সাংসদ সুলতানা তরুণের পরিবর্তে বহিষ্কৃত নেতা আবদুর রউফকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় দলের প্রধান কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এ নাম ঘোষণা করেন। আবদুর রউফ কুমারখালী উপজেলার বাসিন্দা।
কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুজ্জামান জানান, কুমারখালী উপজেলা, পৌর এমনকি কোনো ইউনিয়ন বা ওয়ার্ডের কমিটিতে আবদুর রউফ নেই।
জানা গেছে, ১৯৯৬ সালে সংসদ নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করে নির্বাচন করায় আওয়ামী লীগের প্রার্থী পরাজিত হন। এ কারণে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।