দলীয় সমর্থন পেতে ভোটের আগেই ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের নির্বাচনে দল-সমর্থিত প্রার্থী ঠিক করতে ভোটাভুটি করেছে স্থানীয় আওয়ামী লীগ। গত শুক্রবার সন্ধ্যায় শহরের মহিলা কলেজ চত্বরে এই ভোটাভুটি হয়। এতে উপজেলা ও শহর কমিটিসহ ইউনিয়ন পর্যায়ের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা ভোট দেন।
ভোটে চেয়ারম্যান পদে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান, ভাইস চেয়ারম্যান পদে শাহজামাল সিরাজী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আজমী আরা পারভীন নির্বাচিত হন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সাত্তার বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্তেই এই কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা পরিষদ নির্বাচনে তাঁদের দলীয় সমর্থন পেতে প্রার্থী ছিল প্রতিটি পদে দুজন করে। ব্যালটে ১৩৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।