দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পরিবর্তে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে দেওয়া হলে সুষ্ঠু নির্বাচন হবে না, দেশে গণতন্ত্র থাকবে না। একটা চরম বিশৃঙ্খলা সৃষ্টি হবে। গতকাল বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সমিতির সভাপতি এমন মন্তব্য করেন।ব্রিফিংয়ে খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী গতকাল বলেছেন, যেহেতু সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে দিয়েছেন, সেহেতু তাঁর কিছু করণীয় নেই। অতএব, তত্ত্বাবধায়ক সরকার এখন থেকে থাকবে না। আমাদের মনে হচ্ছে, প্রধানমন্ত্রীকে সুপ্রিম কোর্টের রায়ের ব্যাপারে জানানো হয়নি যে কী ধরনের রায়টি হয়েছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন, প্রধানমন্ত্রীর কাছে তা সঠিকভাবে উপস্থাপন করা হয়নি।খন্দকার মাহবুব হোসেন আরও বলেন, ‘আমাদের স্মরণ রাখতে হবে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কী পরিস্থিতিতে এ দেশের সংবিধানে সংযুক্ত হয়েছিল। তাই আমরা মনে করি, আদালতের ওপর দোষ না চাপিয়ে, দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে বর্তমান সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।’এ সময় সমিতির সম্পাদক এম বদরুদ্দোজা ও জ্যেষ্ঠ আইনজীবী রফিকুল ইসলাম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। মাহবুব হোসেন ঐকমত্যের ভিত্তিতে পরবর্তী সময়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং গণতন্ত্র কায়েম করার আহ্বান জানান।