দলীয় সিদ্ধান্ত ছাড়া নির্বাচনে গেলে কঠোর ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগসমর্থিত প্রার্থী ছাড়া দলের অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতার চেষ্টা করলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত শনিবার রাতে খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে।নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক মিজানুর রহমানের সভাপতিত্বে ওই সভা হয়। সিদ্ধান্তের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।