দলের ওপরে দেশকে স্থান দিতে হবে: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, রাজনীতিবিদদের মনে রাখতে হবে,  দলের চেয়ে দেশ বড়। এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিনের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। খবর বাসসের।

রাষ্ট্রপতি বলেন, ‘আমরা একে অপরের আস্থা ধরে রাখতে ব্যর্থ হচ্ছি। যখন আস্থার ঘাটতি দেখা দেয়, তখন সেখানে বিপর্যয় নেমে আসে।’