দলের দুঃসময়ে ভূমিকা ছিল আখতারুজ্জামানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের রাজনীতিক হলেও আখতারুজ্জামান চৌধুরী বাবুর কাছে দল-মতনির্বিশেষে সবাই যেতে পারতেন। সুজনশীল এই রাজনীতিবিদ দলের দুঃসময়ে বড় ভূমিকা রাখেন। প্রয়াত এই নেতার স্মরণে আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।
গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ সভা হয়।
আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ মান্নান চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর। প্রধান বক্তা ছিলেন আখতারুজ্জামানের ছেলে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাংসদ নজরুল ইসলাম চৌধুরী, আবু রেজা মুহম্মদ নেজামুদ্দিন নদভী ও আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
বীর বাহাদুর বলেন, ‘বর্তমানে দেশে আখতারুজ্জামান চৌধুরী বাবুর মতো সৃজনশীল রাজনীতিবিদের খুব অভাব। তিনি সব সময় দল ও দলের নেতা-কর্মীদের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন।’
সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘বাবা মারা যাওয়ার পরেই বুঝতে পেরেছি তিনি কত উঁচু মাপের মানুষ ছিলেন। তাঁর অবর্তমানে তাঁর নেতা-কর্মীরাই আমাদের প্রেরণা জোগাচ্ছেন।’
সভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শামসুদ্দিন আহমদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান এম এ হান্নান চৌধুরী, সাবেক নারী ভাইস চেয়ারম্যান রেহানা ফেরদৌস চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি ইয়াছিন হিরু ও ইউপি চেয়ারম্যান নোয়াব আলী।