দলের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলর চৌধুরী আলম এবং ঢাকা মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক এল রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। দলটির পক্ষ থেকে দাবি করা হয়, গতকাল শুক্রবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে পুলিশ ও র‌্যাব এঁদের গ্রেপ্তারের কথা স্বীকার করেনি।বিএনপির সূত্র জানায়, চৌধুরী আলম নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বেরিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করেন। একই সময় ফার্মগেট এলাকা থেকে এল রহমানকে আটক করা হয়। রাতে এ ব্যাপারে জানতে চাইলে র‌্যাব ও পুলিশ কর্মকর্তারা কোনো কিছু স্বীকার করেননি। বিএনপির সহসভাপতি ও ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন রাতে এক বিবৃতিতে অবিলম্বে তাঁদের মুক্তি দাবি করেন।এদিকে হরতাল সামনে রেখে গতকাল রাতে বিশেষ অভিযান শুরু করে পুলিশ।