দলের নাম ভাঙিয়ে অপরাধ করলে ছাড় দেওয়া হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজীম আহমদ সোহেল তাজ বলেছেন, দেশের উন্নয়নে ব্যাঘাত ঘটালে এবং সরকারকে বিব্রত করার জন্য কেউ অন্যায় প্রভাব খাটালে তা বরদাশত করা হবে না। জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তাকে কোনো অবস্থায়ই ছাড় দেওয়া হবে না।গতকাল সোমবার গাজীপুরের কাপাসিয়া উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা কমিটির এক সভায় সোহেল তাজ এসব কথা বলেন। উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা হয়। দীর্ঘ সাত মাস পর উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করলেন স্থানীয় সাংসদ সোহেল তাজ।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরোজ কুমার নাথের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাবেক সাংসদ মুহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজগর রশিদ খান প্রমুখ।