দলের প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার দুই 'বিদ্রোহী'র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন না পাওয়া আওয়ামী লীগের দুই ‘বিদ্রোহী’ প্রার্থী দল মনোনীত মেয়র প্রার্থী নাইম ইউসুফের হয়ে কাজ করার কথা জানিয়েছেন।
গতকাল রোববার প্রার্থিতা প্রত্যাহার করে নেন বর্তমান মেয়র আবদুছ ছাত্তার ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান খন্দকার। পরে সন্ধ্যায় দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান তাঁরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী।