দলের মন্ত্রী-উপদেষ্টাদের পদত্যাগের নির্দেশ এরশাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন এইচ এম এরশাদ-ছবি: ফোকাস বাংলা
প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন এইচ এম এরশাদ-ছবি: ফোকাস বাংলা

নির্বাচনকালীন সরকারে থাকা জাতীয় পার্টির ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের অনতিবিলম্বে পদত্যাগের নির্দেশ দিয়েছেন এইচ এম এরশাদ। আজ বুধবার বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের বারিধারার বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ নির্দেশ দেওয়ার কথা জানান তিনি। এর আগে সফররত ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং এরশাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষেই এরশাদ এই ব্রিফিং করেন।