দলের সবুজ সংকেত পেয়েই নির্বাচনে নেমেছি: মান্নান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক ধর্ম প্রতিমন্ত্রী বিএনপির নেতা এম এ মান্নান বলেছেন, ‘দলের শীর্ষ নেতৃত্বের সবুজ সংকেত পেয়েই আমি নির্বাচনে নেমেছি। দলের নেতারা নির্বাচনে আমাকে সমর্থনের ইঙ্গিত দিয়েছেন।’ গতকাল বুধবার বিকেলে গাজীপুর জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সমেঞ্চলনে তিনি এসব কথা বলেন।
এম এ মান্নান আরও বলেন, ‘গাজীপুর এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত ও অভিভাবকহীন। আমি আপনাদের অভিভাবকের দায়িত্ব নিতে চাই। সে জন্য আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।’
এর আগে গত মঙ্গলবার জেলা বিএনপির কার্যালয়ে সাবেক সাংসদ হাসান উদ্দিন সরকার নির্বাচন করার ঘোষণা দেন।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে ২২ মে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৬ জুন। ভোট নেওয়া হবে ৬ জুলাই।