দলের সাংগঠনিক কাজ জোরদার করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক কাজ জোরদার করতে সংগঠনের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে মহিলা আওয়ামী লীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতা-কর্মীরা তাঁর সঙ্গে দেখা করতে গেলে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়নে নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য দূরীকরণে বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও সেখানে উপস্থিত ছিলেন। মহিলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুন্নেছা মোশাররফ এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা, ঢাকা দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহীন লস্কর, সাধারণ সম্পাদিকা সাবেরা বেগম এবং উত্তর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহেদা তারেখ দীপ্তি এমপিও বক্তৃতা করেন।