দশম এনডিএফ বিডি বিতর্ক উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জয়ী হোক তারুণ্যের শক্তি, যুক্তিযুদ্ধে মিলবে মুক্তি’—এই স্লোগানে শুরু হয়েছে দশম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক উৎসব, ২০১৭। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ বিডি) আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে দুদিনব্যাপী এই উৎসবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষক, শিক্ষার্থী ও ডিবেট ক্লাব মডারেটররা অংশ নিচ্ছেন।
এবারের উৎসবে টিআইবির চেয়ারপারসন সুলতানা কামালকে আজীবন সম্মাননা দেওয়া হয়। উৎসবে বিতর্ক কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল।
প্রথম দিনে বিতর্কের ওপর কর্মশালা, পেশাজীবী বিতর্ক, শিশু বিতর্ক, বর্ণাঢ্য র্যালি ও বারোয়ারি বিতর্ক অনুষ্ঠিত হয়। উৎসব পরিচালনা করেন এনডিএফ বিডির চেয়ারম্যান এ কে এম শোয়েব। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য আবদুল মান্নান চৌধুরী, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, দৈনিক ইত্তেফাক-এর ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি