দশম শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় দশম শ্রেণীর এক ছাত্রী গত মঙ্গলবার বিকেলে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার রাতে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে বদরগঞ্জ থানায় মামলা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই শিক্ষকের বাড়িতে গিয়ে ওই ছাত্রী প্রাইভেট পড়ত। গত মঙ্গলবার বিকেলে সে প্রাইভেট পড়তে ওই বাড়িতে যায়। একপর্যায়ে ওই শিক্ষক ছাত্রীকে ধর্ষণ করেন।